চট্টগ্রামের নিমতলায় মসজিদের ভেতর নারীসহ ভণ্ড ইমাম আটক: ভণ্ডামির চরম সীমা!

স্থান: চট্টগ্রাম, মাইলের মাথা – নিমতলা বিশ্বরোডের পরে, করাচি হোটেলের সামনে।

পবিত্র রমজান মাসের পবিত্রতা ধুলোয় মিশিয়ে দিল এক ভণ্ড বেদাতি মৌলভি। চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড সংলগ্ন করাচি হোটেলের সামনের একটি মসজিদে খোদ আল্লাহর ঘরের ভেতর নারী নিয়ে ফূর্তি করার সময় হাতে-নাতে ধরা খেয়েছে এই তথাকথিত ইমাম।

ঘটনার প্রেক্ষাপট ও প্রতিবাদ: কিছুদিন আগে এই চক্রটিই ‘হিল্লা বিয়ে’ নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে একজন নিরপরাধ ইমামকে পরিকল্পিতভাবে অভিযুক্ত করে তার মানহানি করার চেষ্টা করেছিল। সেই ঘটনাটি যে সম্পূর্ণ সাজানো এবং মেয়ে ভাড়া করে করা হয়েছিল, তা পরবর্তীতে ‘শানে সাহাবা’-র সুষ্ঠু তদন্তে প্রমাণিত হয়েছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই বেদাতি ভণ্ড মৌলভিরা তাদের ওয়াজ-মাহফিলে সেই মিথ্যা ঘটনাটি পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল নিজেদের আকিদা ভালো প্রমাণ করার জন্য। আজ আল্লাহ নিজেই তাদের আসল চেহারা মানুষের সামনে এনে দিলেন। পবিত্র রমজান মাসে মসজিদের ভেতরে যারা এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে, তাদের মুখে দ্বীনের কথা মানায় না।

আমাদের দাবি: এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করা হোক। এরা ধর্মের নামে অধর্ম ছড়ায় এবং আলেম সমাজের নাম ডুবায়।